জকিগঞ্জে মাধ্যমিক শিক্ষকদের জঙ্গি বিরুধী ও শিক্ষার মানোন্নয়ন কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১:০১:৫৭,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৬ | সংবাদটি ৮৯৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জ উপজেলা শিক্ষা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ, শিক্ষার মানোন্নয়ন, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা ও ড্যাস বোর্ড বিষয়ক কর্মশালা আজ রবিবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে সিলেট জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকগন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জকিগঞ্জ সরকারি আলক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা, লুৎফুর রাহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, চাপঘাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাসুক আহমদ প্রমুখ।
(ছবিঃ মাজেদ আহমদ চঞ্চল)
