শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনে জাতীয় শোক দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২:৪৩:১১,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৬ | সংবাদটি ৯৪৪ বার পঠিত

বারহাল করেসপন্ডেন্টঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালন করল বারহাল ইউনিয়নের শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন।বিদ্যালয়ের প্রিন্সিপাল সাইফুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক জাহেদ আহমদের সঞ্চালনায় ৫ম শ্রেনীর ছাত্রী সিলভী ইসলামের কেরাত পাঠ ও সহকারী শিক্ষক নির্মল দাসের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জকিগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি,বারহাল
এতে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক জাকিরুল ইসলাম,কনিকা হক লাভলী,খালেদা আক্তার প্রমি।উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষিকা শারমিন আক্তার সহ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা।
