হজ্ব যাত্রীদের নিয়ে জকিগঞ্জের দারুল হিকমায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩:৫১:৪৬,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৬ | সংবাদটি ৮৪০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: হজ্ব যাত্রীদের নিয়ে জকিগঞ্জের ”দারুল হিকমা”য় দোয়া মাহফিল বুধবার সন্ধ্যার পর অনুষ্ঠিত হয়। ”দারুল হিকমা” মাদরাসা কমিটির সহ সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্ব ও বিশিষ্ট সংগঠক মুহাম্মদুল্লাহ বুলবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা ও দোয়া পরিচালনা করেন মুফাচ্ছিরে কুরআন হযরত মাওলানা মুফতি আবুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মুছাব্বির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল– হিকমাহ ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, জকিগঞ্জ বার্তার সম্পাদক এনামুল হক মুন্না, শিক্ষক তৈয়বুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল হালিম, উপজেলা হেলথ এসিষ্ট্যান্ট আব্দুল আজিজ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ আবু হানিফ, মাওলানা কে এম ছাব্বির, মাদরাসার শিক্ষক হাফিজ জাকারিয়া, হাফিজ মাহফুজ।
প্রসঙ্গত: জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মুজিবুর রহমান, খলিলুর রহমান, টিপু আহমদ দের হজ্ব সফর উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

