রতনগঞ্জের লোকমান চৌধুরীকে একমাসের বিনাশ্রম জেল দিলেন ইউএনও
প্রকাশিত হয়েছে : ১২:৫৮:৪১,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৬ | সংবাদটি ৯১০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের রতনগঞ্জ বাজার খেকে আজ শুক্রবার বিকেলে সংগঠক লোকমান আহমদ চৌধুরীকে থানা পুলিশের সহযোগিতায় আটক করেন উপজেলা নির্বাহী অফিসার। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে একমাসের বিনাশ্রম জেল দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গরু বিক্রেতাদের কাছ থেকে চাঁদা দাবীর অভিযোগে তাকে আটক করা হয়। পরে তাকে এক মাসের বিনাশ্রম জেল দেওয়া হয়।
অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুর রহমান খান জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধভাবে গরুর হাঁট বসিয়ে চাঁদা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে তাকে আটক করি। অভিযানে আমি ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত ছিলেন।
