আহত মোস্তাফিজকে প্রবাসী মঈনের সহযোগিতা
প্রকাশিত হয়েছে : ৫:৫৪:২৭,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৭২৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত মোস্তাফিজুর রহমানকে আর্থিক সহযোগিতা করেছেন প্রবাসী ঐক্য পরিষদের সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো: মঈন উদ্দিন। সিলেট ওসমানী হাসপাতালের তৃতীয় তলার ৮নম্বর কেবিনে চিকিৎসাধীন মোস্তাফিজের হাতে প্রবাসীর পক্ষে টাকা তুলে দেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রেসক্লাব কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আহসান হাবীব ও সংগঠক কামিল আহমদ তাপাদার।
মোস্তাফিজ জানান, দূর্ঘটনায় ক্ষত-বিক্ষত তার পাসহ কিছু অঙ্গ-প্রত্যঙ্গ। ইতোমধ্যে পায়ের অপারেশন করেছেন চিকিৎসকরা। তাকে সহযোগিতার জন্য প্রবাসীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, সম্প্রতি মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার ও প্রবাসী রুমেল আহমদ কর্তৃক কিছু টাকা তাকে দিয়েছেন। এর বাইরে কোনো সহযোগিতা কেউ দেননি। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

