আদালতের আদেশ বড় স্ত্রীর জন্য স্বামী পাঁচদিন, ছোট স্ত্রীর দুই
প্রকাশিত হয়েছে : ১২:৩১:৩৬,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৬ | সংবাদটি ১৪৩৮ বার পঠিত
স্বামীকে কাছে পেতে আদালতের দারস্থ হয়েছিলেন শাহিনা বেগম (৩২)। অভিযোগ করেছিলেন তাঁর স্বামী হামদু মিয়া বড় বউয়ের কাছে থাকলেও তাঁর কাছে থাকেন না। আর এ নিয়ে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালতে চলছিল শাহিনা বেগমের করা মামলার বিচারকাজ।
আর এই বিচারে বুধবার বিচারক শাহিনা বেগমের আকুতি শুনে দুই স্ত্রীর কে কতদিন হামদু মিয়ার সঙ্গে থাকবেন তা ঠিক করে দিয়েছেন। আদালতে বিচারক হামদু মিয়াকে বলেন, ‘আপনি বড় স্ত্রী রিতার (৩৪) কাছে সপ্তাহে পাঁচদিন থাকবেন এবং ছোট স্ত্রী শাহিনা বেগমের (৩২) কাছে দুদিন থাকবেন।’
রায়ে বাদী শাহিনা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী হামদু (৪৬) দুই বিয়ে করেছেন। তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তিনি আমার কাছে থাকতে চান না। তাঁর বড় স্ত্রী রীতার (৩৪) কাছে থাকেন। এজন্যই বিচারকের শরণাপন্ন হয়েছি। বিচারকের আদেশে আমি খুশি।’
মামলার নথি থেকে জানা যায়, শাহিনা বেগম ২০১৫ সালের ২২ এপ্রিল তাঁর স্বামী হামদু ও সতিন রিতার বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করেন।
মামলায় শাহিনা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামী ও সতিন রিতা তাঁকে মারধর করেন। শরীরের বিভিন্ন অংশে আঘাত করা ছাড়াও তাঁর হাতের একটি আঙুল কেটে ফেলেন সতিন ও স্বামী।
এ ঘটনায় গত ২০ জুন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আর গত বছরের ১৬ ডিসেম্বর আদালত
