কানাইঘাট সরকারী ডিগ্রী কলেজে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ৪:৪৫:০৭,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৫৯৩ বার পঠিত
কানাইঘাট সরকারী ডিগ্রী কলেজে রবিবার শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচী অনুষ্টিত হয়।
রক্ত দিন জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মত কানাইঘাট সরকারী ডিগ্রী কলেজে ক্যাম্পেইন সকাল ১১টায় শুরু হয়ে বেলা ৪ ঘটিকা পর্যন্ত চলে এতে প্রায় ৪০০জন শিক্ষার্থীসহ কলেজ ক্যাম্পাস এর আশেপাশে অনেক মানুষের রক্তেরগ্রুপ নির্ণয় করে দেয়া হয়। এতে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন। দুর্জয় নাসির এর পরিচালনায় অনুষ্টানের সভাপতিত্ব করেন কানাইঘাট সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুল আলম, প্রধান অতিথি ছিলেন কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল মিজান, বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রিন্সিপাল লোকমান হোসেন। এতে আরো বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিলাল আহমদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর তাজ উদ্দিন, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, ছাত্রদলের সভাপতি রুহুল আমিন এবং উদ্ভোধন করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আয়ুউব আলী। এতে বক্তারা রক্তেরগ্রুপ নির্নয় সর্ম্পকে সচেতনতামূলক তথ্য ও সেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসার জন্য আহব্বান জানান। এতে প্রধান পৃষ্টপোষক হিসেবে ছিলেন ইসলামী ব্যাংক লিমিটেড, কানাইঘাট শাখা। সার্বিক সহযোগিতায় ও সেচ্ছাসেবক হিসেবে এতে আরও উপস্থিত ছিলেন নজির উদ্দিন প্রধান, খসরু জামান, মাসুম আহমদ, ইঞ্জিনিয়ার শরিফ, মাহবুবুল আম্বিয়া, আজমল আহমদ, ছাত্রলীগ নেতা শাহেদ আহমদ, আবুল হোসেন, রুমান, হারিছ উদ্দিন, সজিব, আজিম, রিমন, কাদির, লাবনী, সায়মা, হাবিব,শামিমা, দিলোয়ার আহমদ এবং কানাইঘাট ব্লাড ফাইটার্স এর সকল সদস্য ও রোভার স্কাউটস টিম।

