নিরপরাধ লোকদের হয়রানী করলে আমরা পুলিশরাই অপরাধী হয়ে যাবো-জকিগঞ্জে পুলিশ সুপার
প্রকাশিত হয়েছে : ৪:৫৪:৪৯,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ১৩৩৮ বার পঠিত
জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সমাজকর্মী ও কমিউনিটি পুলিশ নিয়ে জকিগঞ্জ থানা প্রাঙ্গনে শনিবার বেলা ১১টার দিকে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমানের সভাপতিত্বে ও জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমরোজ তারেক এর সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ওসি মো: হাবিবুর রহমান হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে দেন সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কমিউনিটি পুলিশের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, কমিউনিটি পুলিশের উপজেলা সভাপতি ইকবাল আহমদ চৌধুরী একল, সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান কবির আহমদ, পৌর কাউন্সিলর ও মানবজমিন প্রতিনিধি রিপন আহমদ, আ্ওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন, নাসিম আহমদ, আহমদ আব্দুল্লাহ, পৌর সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সোহেল, পৌর যুবলীগ সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক আজমল হোসেন, জেলা ছাত্রলীগ সহ- সভাপতি দেবাশীষ দেশমূখ্য রাজু। পুলিশ সুপার বক্তব্যে বলেন, কোন নিরপরাধ ব্যক্তিকে যে কোনভাবে হয়রানী করলে আমরা পুলিশরাই অপরাধী হয়ে যাবো। কোন শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিংয়ের মতো কোন অপরাধ ঘটলে সাথে সাথেই ব্যবস্থা নিতে হবে। খাদিজার মত দেশে আর কোন ঘটনা ঘটতে দেয়া যাবে না। রেজিষ্টেশন ব্যতিত কোন গাড়ী চালাতে দেয়া হবে না। বর্তমানে পুলিশ মাদক ও জঙ্গিপনা এ দুটিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আমি যতদিন এ জেলার দায়িত্বে আছি ততদিন অন্তত মাদকের সাথে কোন পুলিশ আপোষ করতে পারবে না।

