মহিদপুর (দিঘীরপার)প্রবাসী বাংলা সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ২:০৬:৫৭,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৮৫৩ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্ট: জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মহিদপুর (দিঘীরপার) জামে মসজিদ সংলগ্ন মাঠে নবগঠিত সামাজিক সংগঠন মহিদপুর (দিঘীরপার) প্রবাসী বাংলা সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ উপলক্ষে শীতবস্ত বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল দশটার সময় সংস্থার সভাপতি মাওলানা আবুল হাসনাত এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন এর সঞ্চালনায়, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল হালিম এর কেরাত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বারহাল ইউ/পি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মদিনাতুল ইলিম টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা কমর উদ্দিন,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান,বারহাল ইউ/পি ৪নং ওয়ার্ড সদস্য সুলেমান আহমদ লুকুছ,সমাজসেবক ছালিকুর রহমান।
এতে উপস্থিত ছিলেন,বারহাল ইউ/পি খেলাফত মজলিসের সাধারন সম্পাদক হাফিজ সুহায়েল আহমদ,সংস্থার উপদেষ্টা আব্দুল জলিল, আব্দুল বারী,লয়াই মিয়া ও ডাঃ ইসলাম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন,সংস্থার সদস্য আমির হোসেন,সাবেল আহমদ,মুন্না আহমদ,কামিল আহমদ,সেবুল আহমদ,জহিরুল হক,বেলাল আহমদ প্রমুখ।

