সিলেট ৫ আসনে বিতর্কিত ব্যক্তিকে বিএনপি মনোনয়ন দেবে না; মামুনুর রশিদ
প্রকাশিত হয়েছে : ২:৪৩:৪৫,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ৭১৭ বার পঠিত
সিলেট-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশীদ মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির অস্তিত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। এ নির্বাচনে সিলেট-৫ আসন সহ কোন আসনেই বিএনপি কোন বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিবেনা। জকিগঞ্জ-কানাইঘাটে এবার ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মনোনয়ন পাওয়ায় নেতাকর্মী, সমর্থক সাধারণ মানুষ দারুণ উজ্জীবিত। বিজয় আমাদের নিশ্চিত। বলেন বিগত সময়ে দলের দুর্দিনে পাশে ছিলাম। ভবিষ্যতেও পাশে থাকবো। জকিগঞ্জ কানাইঘাট তথা এলাকার জনগণের যে কোনো দূর্যোগে বা সমস্যায় আমি সর্বাত্মক পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করার মধ্য দিয়েই এগিয়ে যেতে চাই। আগের সময়ের চেয়ে বিএনপি অনেক শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। সেহেতু আমরা সর্বস্থরের জনগণের দোয়া, ভালোবাসা চাই। আর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৩০ডিসেম্বর ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ। শুক্রবার সন্ধ্যায় জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক বদরুল হক বাদল, জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, কানাইঘাট বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা শামসুল ইসলাম লেইছ, মনজুর আলম, দিদার হোসেন শামীম, নাসির উদ্দিন সাদিক, সালাহ উদ্দিন, আব্দুল্লাহ আল হাসান, আব্দুস সালাম, আব্দুল বাছিত, ফজলে আশরাফ মান্না, রুহেল আহমদ ও মাজেদ আহমদ প্রমূখ। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই জেনেও আমরা সমুদ্্ের সাঁতার দিয়েছি। ৩০ ডিসেম্বর ঐক্যফ্রন্টের পক্ষে ভোট বিপ্লব হবে। যা কোনো চক্রান্ত ষড়যন্ত্র দমিয়ে রাখতে পারবে না।

