জেএসসিতে সেরা জকিগঞ্জের এম আর মজুমদার বিদ্যানিকেতন
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:১২,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ৬২৪ বার পঠিত
জকিগঞ্জ বার্তা: জেএসসিতে পাশের হারে সেরা ফলাফল অর্জন করেছে জকিগঞ্জের এম আর মজুমদার বিদ্যানিকেতন। সর্বমোট ১০৫জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০২জন। পাশের হার ৯৭. ১৪শতাংশ। ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ১জন, এ ১২জন, এ মাইনাস ২৩জন, বি ২৯জন, সি ৩৭জন পেয়েছে। এমন সাফল্যের জন্য বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবির, পরিচালনা কমিটির সভাপতি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুসহ অভিভাবক, শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি জকিগঞ্জ বার্তার মাধ্যমে কৃতজ্ঞতা জানান প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র।

