১৪-১৫ফেব্রুয়ারি হাড়িকান্দি মাদ্রাসার মহাসম্মেলন উপলক্ষ্যে চলছে প্রচারণা
প্রকাশিত হয়েছে : ৯:২৮:৫৮,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৪২৬ বার পঠিত
জকিগঞ্জ উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দীর আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারির ২ দিনব্যাপী শতবার্ষিকী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফলের লক্ষ্যে জামিয়ার শতবার্ষিকী উপলক্ষে ২ দিনের ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রতিদিন ব্যাপক প্রচার প্রচারণা চলছে।
১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দেশের খ্যতনামা ইসলামী শিল্পী ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও হাফিজদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুরআন তেলাওয়াত, স্মৃতিচারণ ও আলোচনা সভা রাত ১২ টা পর্যন্ত চলবে। পরদিন ১৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে আর্ন্তাজিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন মক্কা ইউনিভার্সিটির প্রফেসর ও মসজিদুল হারামের মুফতি আল্লামা শায়খ ড. আব্দুল্লাহ হামিদ সাম্বু। ওইদিন হাড়িকান্দী মাদ্রাসায় জুমআর জামাতে ইমামতিও করবেন তিনি। বিশেষ অতিথি থাকবেন আওলাদে রাসুল (স.) ভারতের আল্লামা সাইয়্যেদ সালমান নদভী, আফ্রিকার শায়খ মুফতি মাহমুদ আদিউলা, হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ দেশ-বিদেশের খ্যাতনামা উলামায়ে কেরাম ও বুদ্ধিজীবিবৃন্দ।
২ দিনব্যাপী শতবার্ষিকী আর্ন্তাজিক ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ প্রস্তুতির কথা উল্লেখ করে বিশাল এই মাহফিলকে সফল ও স্বার্থক করতে দেশবাসীর নিকট অনুরোধ জানিয়েছেন মাদ্রাসা কমিটির সভাপতি সামছুল ইসলাম খসরু, মুহতামিম হাফিজ এনামুল হক ও নায়েবে মুহতামিম মাওলানা সিদ্দিকুর রহমান।

