হাড়িকান্দি মাদ্রাসার মহাসম্মেলনের প্রথম দিন উদযাপন, আজ থাকবেন মসজিদুল হারামের শায়খ ড. আব্দুল্লাহ হামিদ সাম্বু
প্রকাশিত হয়েছে : ৪:২৩:০৫,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৬১৬ বার পঠিত
১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দেশের খ্যতনামা ইসলামী শিল্পী ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও হাফিজদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুরআন তেলাওয়াত, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ১৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে পরদিন ফজর পর্যন্ত মাহফিল চলবে। আর্ন্তাজিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মক্কা ইউনিভার্সিটির প্রফেসর ও মসজিদুল হারামের মুফতি আল্লামা শায়খ ড. আব্দুল্লাহ হামিদ সাম্বু। ওইদিন হাড়িকান্দী মাদ্রাসায় জুমআর জামাতে ইমামতিও করবেন তিনি। বিশেষ অতিথি থাকবেন আওলাদে রাসুল (স.) ভারতের আল্লামা সাইয়্যেদ সালমান নদভী, আফ্রিকার শায়খ মুফতি মাহমুদ আদিউলা, হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ দেশ-বিদেশের খ্যাতনামা উলামায়ে কেরাম ও বুদ্ধিজীবিবৃন্দ।
শতবার্ষিকী আর্ন্তাজিক ইসলামী মহাসম্মেলনকে সফল ও স্বার্থক করতে দেশবাসীর নিকট অনুরোধ জানিয়েছেন মাদ্রাসা কমিটির সভাপতি সামছুল ইসলাম খসরু, মুহতামিম হাফিজ এনামুল হক ও নায়েবে মুহতামিম মাওলানা সিদ্দিকুর রহমান।

