হাওরে যুবকের লাশ, ঘটনাস্থল পরিদর্শনে জকিগঞ্জ সার্কেল এর অ্যাডিশনাল এসপি
প্রকাশিত হয়েছে : ৩:৪৪:৫৩,অপরাহ্ন ১৫ মার্চ ২০১৯ | সংবাদটি ৪০৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক.
বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউপির বালিঙ্গা এলাকার হাওরে গত ১২মার্চ শিমুল বিশ্বাস নামক এক যুবকের লাশ পাওয়া গেছে। সে চারখাই এলাকার মোহনপুর গ্রামের সতৈন্দ্র বিশ্বাসের পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বুধবার ঘটনাস্থলে যান জকিগঞ্জ সার্কেল এর অ্যাডিশনাল এসপি সুদীপ্ত রায়। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার এসআই ও মামলার তদন্তকারি কর্মকর্তা সিরাজুল ইসলাম। সুদীপ্ত রায় নিহত যুবকের মা-বাবাকে শান্তনা দিয়ে বলেন সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।
দিনমজুর এ যু্বক নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

