জকিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২:৪২:৩০,অপরাহ্ন ০৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৫৯ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার জকিগঞ্জের স্থানীয় ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজনা সুলতানা হক চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাজেদা রওশন শ্যামলী পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ সালমা বাছিত, সহ সভাপতি শামসুন নাহার মিনু, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, যুগ্ম সম্পাদক হেলেন আহমদ, মাধুরী গুণ, সাংগঠনিক সম্পাদক এ জেড রওশন জেবীন রুবা, সহ সংগঠনিক সম্পাদক রেহানু পারভীন রেনু, তথ্য ও গবেষনা সম্পাদক সাজেদা পারভীন, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক অব: সার্জেন্ট বেলাল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমদ তাপাদার পুতুল, আহমদুল হক চৌধুরী বেলাল প্রমূখ।
সভায় সর্বসম্মতি ক্রমে প্রতিষ্ঠাতা সভাপতি সাজনা সুলতানা হক চৌধুরীকে সভাপতি ও মাজেদা রওশন শ্যামলীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ঘোষণা করা হয়।
