গুরু সদয় স্কুল অ্যান্ড কলেজে গুজব রোধে সচেতনতামূলক সভা
প্রকাশিত হয়েছে : ৫:১৯:০২,অপরাহ্ন ২৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৫০ বার পঠিত

মোঃ আব্দুল আহাদ, বিরশ্রীঃ জকিগঞ্জের গুরু সদয় স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং ছেলেধরা গুজব রোধে সচেতনতামূলক আলোচনা সভা আজ শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিবেক বিহারি বিশ্বাস। প্রভাষক খালেদ হোসাইনের পরিচালনায় শিক্ষকরা বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে ছেলেধরা নামক গুজব থেকে বেরিয়ে এসে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বর প্রতিরোধে সবাইকে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ গুজবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
