গুয়াহাটিতে আই এস এল ম্যাচ নিয়ে সংশয়
প্রকাশিত হয়েছে : ২:২৭:৩০,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ১১৯০ বার পঠিত
বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি, ১২ ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ জানিয়ে আসামের প্রধান শহর গুয়াহাটিতে লাগাতার প্রতিবাদ আন্দোলন চলছে। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল প্রতিযোগিতায় নর্থইস্ট ইউনাইটেড এফ সি বনাম চেন্নাইয়িন এফ সি-র ম্যাচ আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে। গতকাাল উভয় দলের সাংবাদিক সম্মেলন বাতিল করা হয়।
এদিকে, গুয়াহাটি সহ আসামের অধিকাংশ এলাকায় বুধবার সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। মুলত ক্যাব বিরোধী আন্দোলনকে স্তিমিত করতে আসাম সরকার এই পদক্ষেপ গ্রহণ করল।
