কৃষি উন্নয়নে সোনারবাংলা সমিতির আলোচনা ও মধ্যবিত্তদের উপহার প্রদান
প্রকাশিত হয়েছে : ৪:৪৭:২১,অপরাহ্ন ১৯ মে ২০২০ | সংবাদটি ২৩৩ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
বর্তমান করোনা সংকটে প্রায় সকল মানুষ কর্মহীন।একদিকে দরিদ্র মানুষ, অন্যদিকে বেকারত্মের কারণে মানুষ জর্জরিত। এ থেকে পরিত্রাণের উপায় হিসেবে কৃষি উন্নয়নের বিকল্প নেই। বর্তমান কৃষি বান্ধব সরকারের পদক্ষেপ গুলো বাস্তবায়ন করতে সোনার বাংলা সমবায় সমিতি লি. বদ্ধপরিকর। সোমবার সমিতির কনফারেন্স সেন্টারে কৃষি উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির প্রতিষ্ঠাতা, বর্তমান সভাপতি মো. জাফরুল ইসলাম। আলোচনায় টেলিকনফারেন্সে অংশ নেন সীমান্তিকের প্রতিষ্ঠাতা, রুপালি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, ৬নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, বেউর বালিকা দাখিল মাদ্রাসার সুপার ক্বারী জামাল উদ্দিন প্রমূখ। আলোচনা শেষে সোনারবাংলা সমিতির ধারাবাহিক মানবিক কাজের অংশ হিসেবে মধ্যবিত্ত প্রায় এক শ মানুষের হাতে উপহার (খাদ্য সামগ্রী) তুলে দেন অতিথিবৃন্দ।সভার সমন্বয় করেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালিক মাহতাব।
