শিক্ষক উবায়দুর রহমানের ইন্তেকাল, জানাযা সোমবার বেলা ১১টায়
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:৩৭,অপরাহ্ন ০২ নভেম্বর ২০২০ | সংবাদটি ৫২২ বার পঠিত
জকিগঞ্জের সোনাপুর গ্রাম নিবাসী,গুরুসদয় স্কুল এন্ড কলেজের শিক্ষক আতাউর রহমানের ছোট ভাই,সোনাপুর সুপ্রাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উবায়দুর রহমান রোববার বিকেল ৪টা ৪০মিনিটের দিকে সিলেটের ওসমানী হাসপাতালে ইন্তেকালকরেছেন।ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিয়ুন।তিনি স্ত্রী, একমাত্র মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা আগামীকাল সোমবার বেলা ১১ টার দিকে সুপ্রাকান্দি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মরহুমের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
