জকিগঞ্জে এম জাকির হোসাইনের পিতার আমেরিকায় ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২:২২:৩৩,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৪২৬ বার পঠিত

কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ব্রিটেনের শিল্পপতি জকিগঞ্জের গঙ্গাজল গ্রামের বাসিন্দা এম জাকির হোসাইনের আব্বা বিশিষ্ট সমাজসেবী আব্দুল লতিফ তাপাদার (৭০) আর নেই। (ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে আমেরিকার নিউজার্সি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর ৩ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছেন। মরহুম আব্দুল লতিফ তাপাদারের জানাযা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে জানানো হবে।
পারিবারিক সূত্রে জানাগেছে, গত একমাস পূর্বে আব্দুল লতিফ তাপাদার বাংলাদেশ থেকে আমেরিকায় তার ছেলেদের কাছে যান। সেখানে করোনা আক্রান্ত হলে নিউজার্সি হসপিটালে ভর্তি করা হলে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেন।
শিল্পপতি এম জাকির হোসাইন তাঁর আব্বার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন এবং জীবদ্দশায় তাঁর বাবার কাছ থেকে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন।
