জকিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ৩:১২:৪৩,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২১ | সংবাদটি ৩৮৫ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের এপ্রিল মাসের সাধারণ সভা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। সভা সঞ্চালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার। আলোচনায় অংশ নেন পৌরসভার মেয়র আব্দুল আহাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, মাওলানা আব্দুস ছবুর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী, কবির আহমদ, খলিলুর রহমান ও আব্দুর রাজ্জাক রিয়াজ।
