জকিগঞ্জে বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ৪:৩৯:২৬,অপরাহ্ন ২১ মে ২০২২ | সংবাদটি ২৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ টের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকতা সুমন্ত ব্যানার্জি, জকিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহাকারী কমিশনার মো: জসিম উদ্দিন, জেলা ত্রাণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, জকিগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন, প্রমুখ। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতারা বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে বন্যাদুর্গতদের সঙ্গে কথা বলে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বিকেল ৬টায় ত্রি মোহনার বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সিলেটের বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন বলেন, আমরা বন্যাদুর্গতদের সঙ্গে কথা বলেছি। তাদের দুর্ভোগ স্বচক্ষে দেখেছি। পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। তাদের ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে কথা বলে আরও বেশি করে যাতে সহায়তা করা যায় সে ব্যাপারে কথা বলবো। আর ত্রি মোহনার বাঁধের স্থায়ী সমাধান করতে প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা সাপেক্ষে নেয়া হবে।
