জকিগঞ্জ উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২:৫৪:০৯,অপরাহ্ন ২৫ মে ২০২২ | সংবাদটি ২৭২ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে সুলতানপুর, বারহাল সহ বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জকিগঞ্জ বার্তাকে জানান বন্যার্ত মানুষের জন্য ৬২ টন চাল, নগদ ১ লক্ষ টাকা ও ১৫ শ শুকনো খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ চলমান রয়েছে।
