আমেরিকা প্রবাসী আবিদুর রহমানের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১:৫৬:৩৮,অপরাহ্ন ২৬ মে ২০২২ | সংবাদটি ২৮৫ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
করোনা সংকট সহ বিভিন্ন দুর্যোগে এলাকার মানুষের পাশে আছেন জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক এর সভাপতি, জকিগঞ্জ পৌর এলাকার গণি ভবনের বাসিন্দা, সমাজসেবক মোহাম্মদ আবিদুর রহমান। বুধবার রাতে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে চাল, ডাল, তেল সহ অর্ধশতাধিক মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী বিজন শর্মা, সাংবাদিক এনামুল হক মুন্না, শিক্ষক কবির আহমদ।
