আমেরিকা প্রবাসী নাসির লস্কর -মানব সেবার এক উজ্জল দৃষ্টান্ত
প্রকাশিত হয়েছে : ১২:৪২:৫৫,অপরাহ্ন ২৭ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ৩১৫ বার পঠিত
আমেরিকা প্রবাসী নাসির লস্কর -মানব সেবার এক উজ্জল দৃষ্টান্ত
নিরবে নিভৃতে দেশ এলাকার ইয়াতিম,অনাথ,গরিব, অসহায় মানুষদের প্রাণ খুলে সাহায্য সহায়তা করে যাচ্ছেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৮ নং কসকনকপুর ইউনিয়নের প্রাত্তন চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নান(আকল মিয়া) লস্কর সাহেবের কনিষ্ঠ পুত্র। নিউওয়ার্ক সিটির স্বনামধন্য এ ব্যাংকার সেই ছোট বেলা থেকেই স্বপরিবারে আমেরিকার সিটিজেন হিসাবে বসবাস করে থাকলেও যেন নিজ দেশ এলাকার প্রতি মতমতাবোধের খানিকটাও কমতি নেই তাঁর। তাই তো নাড়ীর টানে প্রতি বছর দেশে বেড়াতে আসার পর অনাথ, অসহায়-গরীব মানুষের মুখে হাসি ফুটাতে ব্যাস্ত হয়ে পড়েন জনাব নাসির লস্কর।
এই তো বিগত জুন মাসে সংক্ষিপ্ত সফরে দেশে আসার পর ৭ টি ঘর হীন পরিবারকে ঘর বানিয়ে দেন-যার প্রতিটি ঘরের মধ্য প্রায় সাড়ে ৩ থেকে ৪ লক্ষ টাকার মতো ব্যয় করেন তিনি। এছাড়া টাকার অভাবে কঠিন রোগে আক্রান্ত অসহায় মানুষদের চিকিৎসার সম্পূর্ণ খরচ প্রদান, বিশুদ্ধ পরিষ্কার পানির কষ্টে থাকা মানুষদের টিবওয়েল স্থাপন করে দেওয়া, অর্থের সংকটে থাকা গরিব শিক্ষার্থীদের লেখা পড়ার খরচ বহন, ইয়াতিম অনাথদের দু’হাত ভরে সাহায্যকরণ , তরুণ কিশোরদের খেলা-ধূলার সরঞ্জাম প্রদান সহ নানার রকম মানব কল্যান কিংবা সামাজিক উন্নয়ন মূলক কাজে রয়েছে তাঁর অনস্বীকার্য অবদান। দেশ এলাকার প্রতি তাঁর এ সামাজিক উন্নয়ন বা মানব কল্যাণ মূলক কাজ করার কারণ জানতে চাইলে নিউজ রিপোর্টারে কাছে নাসির লস্বর সাহেব বলেন “বর্তমান বা ভবিষ্যতে কোন রাজনৈতিক কিংবা অন্য কোন স্বার্থ হাসিলের মতলবে আমার এ মানব সেবা নয়, বরং গরীব দুঃখী মানুষের মুখে এক চিলতে হাসি ফুটাতে পারলেই আমার ভেতরে কেমন যেন এক তৃপ্তি অনুভব হয় বলেই একমাত্র লি-ওয়াজহিল্লাহ আমি এসব করতেছি”। এছাড়া সামনের বার দেশে সফরে আসার পর নিজের একটি “মানব কল্যাণ ট্রাস্ট” স্থাপন করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।,যেখান থেকে দেশ ও এলাকার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, গরীব শিক্ষার্থীদের লেখা পড়ায় অনুদান প্রদান, ভালো ক্রীড়াবিদদের প্রেরণা যোগান সহ সর্বস্থরের অসহায় দুঃখী মানুষের দুঃসময়ে, বিপদে-আপদে পাশে থেকে সর্বাত্নক সাহায্য করা হবে।
