জকিগঞ্জে বিশ্ব পর্যটন দিবসে শোভাযাত্রা, আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৭:০৩:২৩,অপরাহ্ন ২৭ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ১৯২ বার পঠিত
জকিগঞ্জে বিশ্ব পর্যটন দিবসে শোভাযাত্রা, আলোচনা সভাজকিগঞ্জ প্রতিনিধি
‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জকিগঞ্জে উদ্যাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
দিবসটি উপলক্ষ্যে বুধবার (২৭ সেপ্টেম্বর) জকিগঞ্জের আমলসীদ তিন নদীর মোহনায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. ফয়সাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ, ইউনিয়ন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু সহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
