জকিগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং, যুবকের দুই মাসের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ৮:২৪:২৪,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০২৩ | সংবাদটি ১২৬ বার পঠিত

জকিগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং, যুবকের দুই মাসের কারাদণ্ড
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে ইভটিজিংয়ের দায়ে আব্দুস ছামাদ (২১) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. ফয়সাল এ আদেশ দেন।
মো. আব্দুস ছামাদ মানিকপুর ইউনিয়নের সুরানন্দপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান দীর্ঘদিন ধরে ছেলেটি ভিকটিমকে উত্যক্ত করে আসছে। ঘটনার দিন স্থানীয় একটি দাখিল মাদ্রাসার সংলগ্ন দুধেরচক এলাকায় ইভটিজিং কৃত অবস্থায় পুলিশ কর্তৃক ধৃত হলে, উক্ত ছেলেটির স্বীকারোক্তি ও উপস্থিত স্বাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
