জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১১:২০:৩৫,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৯৫ বার পঠিত

জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।
নতুন কর্মস্থলে যোগদানের এক দিনের মাথায় বুধবার বিকেলে তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, অফিস সম্পাদক কেএম মামুন, প্রচার সম্পাদক মোর্শেদ আলম লস্কর, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, সদস্য রিপন আহমদ, আবু বকর ফয়সল ও সংবাদকর্মী জাহাঙ্গীর সাহেদ প্রমূখ। সৌহার্দপূর্ণ মতবিনিময়ে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগীতা চেয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম। সাংবাদিক নেতৃবৃন্দ তাঁকে জকিগঞ্জে স্বাগত জানিয়ে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
