- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- জকিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
জকিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:৫২,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ১০৮ বার পঠিত
জকিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
জকিগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস৷ দীর্ঘ নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয়ের রক্তিম সূর্য ছিনিয়ে আনার আনন্দে উদ্বেলিত হওয়ার দিন।
সারাদেশের ন্যায় সিলেটের জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে এই দিন। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলনসহ নানা আয়োজন ছিলো উপজেলা প্রশাসনের অনুষ্ঠানসূচী। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এর পর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জকিগঞ্জ থানা পুলিশ, পৌরসভা, আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, জকিগঞ্জ প্রেসক্লাব, ফায়ার সার্ভিস বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮ টায় জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণ। এর আগে সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম। অনুষ্ঠান পরিচালনা করেন মাসুম মিয়া ও আব্দুল ফাত্তাহ।
দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তি চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।
উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, মাওলানা আব্দুস ছবুর, পৌরসভার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ।
সভায় বক্তারা বলেন- ‘জীবনের মায়া ভূলে দেশের জন্য জীবন উৎসর্গ করে যে নজির গড়েছেন এ দেশের মুক্তিসেনারা, আজও তা বাঙ্গালীর প্রাণে-প্রাণে প্রেরণার সঞ্চার করে৷
বিকেলে খেলার মাঠে প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। এ সময় বিপুলসংখ্যক দর্শক উচ্ছ্বাস, আনন্দ প্রকাশ করেন। এই অনুষ্ঠানের সদস্য সচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন।
