জকিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী শেষ নির্বাচনী জনসভায় যা বললেন
প্রকাশিত হয়েছে : ৩:৪০:৫৬,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২৪ | সংবাদটি ৮৯ বার পঠিত

জকিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শেষ নির্বাচনী জনসভা
জকিগঞ্জ প্রতিনিধি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় জকিগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা চত্ত¡রে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী নির্বাচনী শেষ জনসভা করেন। উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা ফজলুর রহমান শিঙ্গাইরকুঁড়ীর সভাপতিত্বে ও আব্দুল লতিফ লসনু এবং মাওলানা সেলিম আহমদের পরিচালনায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী কেটলি মার্কার মাওলানা হুছামুদ্দীন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, জকিগঞ্জ-কানাইঘাটে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সর্বদলীয় মানুষ তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন। জনগনের ভোটে তিনি নির্বাচিত হবেন। নির্বাচিত হলে মজলুম মানুষের পক্ষে মহান সংসদে কথা বলেন। এখন পর্যন্ত তিনি কারো ক্ষতিসাধন করেননি। ভবিষ্যতেও কারো ক্ষতি করবেন না। এলাকার উন্নয়নে ধর্ম, বর্ণ, জাতির মধ্যে কোন পার্থক্য থাকবেনা। সবার জন্য তিনি সমভাবে কাজ করবেন। তিনি আশ্বাস দিয়ে আরও বলেন, জনগন তাঁকে নির্বাচিত করলে জকিগঞ্জ ও কানাইঘাট সরকারি কলেজে অনার্স কোর্স চালু করবেন। ইউপি ভিত্তিক স্বাস্থ্য সেবা স্থাপনের উদ্যোগ নেবেন। বেকার যুবকদের জন্য পরিকল্পনা করে কর্মসংস্থান সৃষ্টি করবেন। জকিগঞ্জ-কানাইঘাটে উন্নয়নের দৃষ্ঠান্ত স্থাপন হবে। পাঠ্যপুস্তুকসহ যেকোন বির্তকিত ইস্যুর বিরুদ্ধে তিনি সোচ্ছার থাকবেন। নির্বাচনে অনেকে অপপ্রচার করছেন কিন্তু ভোটের মাধ্যমে সকল অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিতে তিনি সকলের প্রতি আহবান জানান। জনসভায় বক্তব্য দেন মাওলানা আকুনীর ছাহেবজাদা, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম পানু, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, সাবেক চেয়ারম্যান মাহতাব আহমদ চৌধুরী, সাবেক ওসি আতাউর রহমান, সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ, অ্যাডভোকেট সিরাজুল হক, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সুবর, মাওলানা ছালিক আহমদ, কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আম্বিয়া, সিলেট মহানগর সেচ্ছাসেবক পার্টির আহবায়ক রিমন আহমদ চৌধুরী, সংখ্যালঘু নেতা রাতুল বিশ্বাস, পৌরসভার কাউন্সিলর রুহুল আমিন রিপন, মাওলানা আবুল কালাম আজাদ, ড. হাবিবুল্লাহ মিছবাহ, যুবলীগ নেতা শামিম আহমদ, উপজেলা জাপার যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল আলমসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
