জকিগঞ্জ কানাইঘাটে নৌকার কান্ডারী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনের নির্বাচনী শেষ সভা
প্রকাশিত হয়েছে : ৩:৫৭:৫৮,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২৪ | সংবাদটি ৯৮ বার পঠিত

জকিগঞ্জ কানাইঘাটে নৌকার কান্ডারী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনের নির্বাচনী শেষ সভা
জকিগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের জনসভা: সন্ধ্যা ৬ টায় জকিগঞ্জ এমএ হক চত্ত¡রে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মোস্তফা আহমদ কমান্ডারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম এবং তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেনের পরিচালনায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দেবেন। আওয়ামী লীগ সরকার গ্রামে’গঞ্জে ব্যাপক উন্নয়ন করেছে। ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে আমি শেখ হাসিনার উন্নয়নের জোয়ার অব্যাহত রাখবো। নৌকা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমি নির্বাচিত হলে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে এলাকার সমস্যাগুলো সমাধান করবো। অবাদ, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হবে। সবাই ভোটকেন্দ্রে গিয়ে উন্নয়নের জন্য নৌকায় ভোট দেবেন। ব্যালেটের মাধ্যমে প্রমাণিত হবে সিলেট-৫ আসন আওয়ামী লীগের ঘাটি। নেতাকর্মীরা নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছেন। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের সুখে, দুঃখে র্দীঘদিন ধরে পাশে রয়েছি। আগামি দিনেও সবার পাশে থাকবো। নৌকার প্রতীকের বিজয় নিশ্চিত করলে জকিগঞ্জ-কানাইঘাটে উন্নয়নের জোয়ার বইবে। উন্নয়নের স্বার্থে সবাই তাঁকে নির্বাচিত করার আহবান জানান।
জনসভায় বক্তব্য দেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আব্দুল গণী, সহসভাপতি বাবুল হোসাইন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, সুলতানপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার, জকিগঞ্জ সদর সভাপতি আব্দুল হালিম, খলাছড়া ইউপির চেয়ারম্যান আব্দুল হক, মহিলা আওয়ামী লীগ নেত্রী রফা বেগম, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান লুকু, জকিগঞ্জ সদর ইউপির সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, আব্দুস সবুর তাপাদার, সাইদুর রহমান সাচ্চু, কাপ্পু মেম্বার, সাবেক ছাত্রলীগ নেতা সুবিনয় চন্দ্র মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার আহমদ চৌধুরী, যুবলীগ নেতা আবু তাহের জুনেদ, ছাত্রলীগ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিম রেজা, পৌর ছাত্রলীগ সভাপতি পারভেজ আহমদসহ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
