জকিগঞ্জে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০:২৮:৩৬,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২৪ | সংবাদটি ১১৭ বার পঠিত
জকিগঞ্জে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
জকিগঞ্জ প্রতিনিধি
অন্যান্য বছরের ন্যায় এবারও আল আরাফাহ ইসলামী ব্যাংক জকিগঞ্জ আউটলেট শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মুরব্বির, সাংবাদিক এনামুল হক মুন্না, কাজী আব্দুল বাছিত, মাওলানা আবু হানিফ, বুরহান উদ্দিন, মিনহাজ আহমদ, ব্যাংকের সাকিব আল হাসান চৌধুরী, মাওলানা আব্দুস সালাম, জুবের আহমদ, ইসলাম উদ্দিন, জুবেল আহমদ প্রমূখ।
