অধ্যাপক নজরুল ইসলামের সম্মাননা স্মারকের জন্য লেখা আহ্বান
প্রকাশিত হয়েছে : ১২:১৬:১১,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত

সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা, জকিগনজ এর “বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব নজরুল ইসলাম স্যারের” বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের অবসরে তাঁর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ একটি সম্মাননা স্মারক প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দীর্ঘ শিক্ষকতা জীবনে স্যারের অসংখ্য শিক্ষার্থী জ্ঞান, প্রজ্ঞা, অনুপ্রেরণা ও স্নেহের সান্নিধ্যে সমৃদ্ধ হয়েছেন। তাঁদের জীবনে স্যারের অবদান, শ্রেণিকক্ষের স্মরণীয় মুহূর্ত, শিক্ষকের সঙ্গে কাটানো আনন্দ-বেদনার স্মৃতি কিংবা জীবনের পথচলায় স্যারের প্রভাব—এসব স্মৃতিকে অম্লান করে রাখতে সম্মাননা স্মারকে প্রকাশের জন্য স্যারের সাবেক সকল শিক্ষার্থীর কাছ থেকে স্মৃতিচারণমূলক লেখা, ছড়া ও কবিতা আহ্বান করা যাচ্ছে।
আপনার কলমে উঠে আসুক প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনন্য প্রকাশ। আপনার একটি স্মৃতিচারণ হয়ে উঠতে পারে স্যারের শিক্ষকতা জীবনের মূল্যবান দলিল এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
লেখা পাঠানোর শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ।
লেখা পাঠানোর মাধ্যম:
ই-মেইল: sarokgronto@gmail.com
হোয়াটসঅ্যাপ:
+880 1727-414144
+880 1739-527341
সকল প্রাক্তন শিক্ষার্থীর আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা একান্তভাবে কাম্য।
আহ্বানে
সম্মাননা স্মারক বাস্তবায়ন পরিষদ
ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা।
জকিগঞ্জ, সিলেট।
