বিয়ানীবাজারে নসব নামায়ে রাসূলে মাকবুল (সা.) এর মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ৭:৫৩:০৫,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৫০ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
বিয়ানীবাজারের মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, জকিগঞ্জের সোনাপুর গ্রামের সন্তান মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম এর রচিত গ্রন্থ নসব নামায়ে রাসূলে মাকবুল (সা.) এর মোড়ক উন্মোচন শুক্রবার পৌর মেয়র মো. আব্দুস শুকুরের সভাপতিত্বে ও মাওলানা কামাল হোসেন মাথহুরীর পরিচালনায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত আওলাদে রাসূল সাইয়্যিদ হিফজুল রহমান মিশকাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব (রহ.) এর খলিফা ক্বারী মাওলানা গিয়াস উদ্দিন, হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাকিম, মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, রায়ঘর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুর রুফ, বিয়ানীবাজার উপজেলা আল ইসলাহর সভাপতি হাফিজ মাওলানা আব্দুল মতিন, সহ সভাপতি ক্বারী জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ কুতবুল আলম, বিয়ানীবাজার উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার মো. জাকির হোসেন, বিয়ানীবাজার তাফসীরুল কোরআন পরিষদের সাধারণ সম্পাদক হোসেন আহমদ প্রমুখ।
অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, বর্তমান যুগে রাসূল (সা.) এর জীবনী নিয়ে কিছু দুষ্কৃতিকারী কটাক্ষ করছে ঠিক এই সময় নসব নামায়ে রাসূলে মাকবুল (সা.) গ্রন্থটি প্রকাশিত হয়েছে, এই গ্রন্থ পড়লে মানুষ আল্লাহর রাসূল (সা.) সম্পর্কে জানবে এবং অপপ্রচার থেকে বিরত থাকবে, মুসলিম উম্মাহের জন্য সঠিক পথ অনুসরণ করতে সাহায্য করবে।
পরিশেষে দোয়া ও শিরনীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
