অসুস্থ আ ন ম শফিকুল হকের শয্যাপাশে মাসুক উদ্দিন আহমদ
প্রকাশিত হয়েছে : ১২:৫১:৪৫,অপরাহ্ন ১৫ মে ২০১৯ | সংবাদটি ৪৭৮ বার পঠিত

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ অসুস্থ আ ন ম শফিকুল হক গুরুতর অসুস্থ। আজ রাতে সিলেট নগরের উপশহরস্থ বাসায় তাকে দেখতে যান সিলেট জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মামুন, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল করিম। অসুস্থ শফিকুল হকের শয্যাপাশে বেশ কিছু সময় অবস্থান করে তার চিকিৎসার খোজখবর নেন।
