আমিরাতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ১১:৩৬:৪৬,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৮ | সংবাদটি ৫৯৬ বার পঠিত
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগের সভাপতি সেলিম বেপারীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর অনুমোদন কৃত সংগঠন। সংযুক্ত আরব আমিরাত উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালন করা হয়। সংযুক্ত আরব আমিরাত উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগের সভাপতি সেলিম বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ শিবলুর পরিচালনা প্রধান অতিথি বক্তব্য রাখেন,সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সহ দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম,বিশেষ অতিথি সংযুক্ত আরব আমিরাত আল আইন আওয়ামী যুবলীগের সহ সভাপতি শেখ মোরসেদ,মৃদুল ইসলাম,জয়নাল আবেদীন,সহ সাধারণ সম্পাদক ছামিউল খাঁন,প্রচার সম্পাদক শেখ হাসান,উম্ম আল কোয়াইন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম। উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি মাওলানা ওমর ফারুক,সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ খান,জসিম উদ্দিন,বাদশাহ মিয়া(বীর মুক্তিযোদ্ধা),আবুল কালাম,ফজল আহমেদ,মিটন দেওয়ান,মুজিবুর রহমান,মাহতাব আহমেদ ও শাকিল প্রমুখ।

