আমেরিকা প্রবাসী আবিদুর রহমানের বোনের ইন্তেকালে শোক
প্রকাশিত হয়েছে : ৪:২২:৪৬,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৯ | সংবাদটি ৪৯৩ বার পঠিত
জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ (আমেরিকা) ইন্ক এর সভাপতি মোহাম্মদ আবিদুর রহমানের বোন, ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম আব্দুল মতিনের স্ত্রী বৃহস্পতিবার সকালে পৌর এলাকার মাইজকান্দি গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ঐদিন বিকেলে মাইজকান্দি মাদ্রাসা মাঠে জানাযা শেষে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পৌরসভার মেয়র ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ (আমেরিকা) ইন্ক এর উপদেষ্টা গিয়াস মজুমদার, সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সংগঠক মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, মরহুমার জামাতা কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী মাওলানা সামছুল হক খসরু প্রমূখ।
