আলহামদুলিল্লাহ দেখে এলাম ইউরোপের প্রথম ইকো মসজিদ
প্রকাশিত হয়েছে : ৯:১২:৫৭,অপরাহ্ন ০৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৭৫ বার পঠিত

মো. আব্দুল কাহির
লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এলাকার নির্মাণ করা হয়েছে ইউরোপের প্রথম পরিবেশ বান্ধব ইকো মসজিদ। এপ্রিল ২০১৯ এ রোমসির মিল রোডে নির্মিত এই মসজিদটি উদ্বোধন করা হয়।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের লেকচারার ড. টিমোথি উইন্টার ২০০৮ সালে এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন এবং তহবিল সংগ্রহের কাজ শুরু করেন। পরে ২০১৬ সালের সেপ্টেম্বরে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে চলতি বছরের জানুয়ারিতে এর কাজ শেষ হয়।
অ্যারাবিয়ান বিজনেস ডট কম’র এক খবরে বলা ইউরোপসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার কয়েকটি দেশ এই ইকো মসজিদ নির্মাণে এগিয়ে আসে। তবে এর নির্মাণের মোট খরচের প্রায় দুই তৃতীয়াংশ খরচ বহন করে তুরস্ক। এর আগে ২০০৯ সালে ৪ মিলিয়ন ইউরো খরচ করে মসজিদটির জন্য ক্যামব্রিজের মিল রোডে ১ একর জমি কেনা হয়।
জানা যায়, একসঙ্গে প্রায় ১ হাজার মানুষ নামাজ পড়তে পারবেন এই মসজিদে। এই মসজিদ থেকে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করা হবে। এতে রয়েছে স্থানীয় মুসলিম এবং অন্য সম্প্রদায়ের মানুষদের জন্য সেমিনার আয়োজনের ব্যবস্থা। শিশুদের জন্য রয়েছে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম ও প্রশিক্ষণের ব্যবস্থা।
লন্ডনের প্রখ্যাত ইকো আর্কিটেকটারার মার্ক বারফিল্ডকে মসজিদটির নকশা তৈরি করেন। এর চত্বরের সৌন্দর্য বর্ধনে অলংকরণের কাজ করেন বিখ্যাত শিল্পী ইম্মা ক্লার্ক।
২০১২ সালে মসজিদ কাউন্সিল এই মসজিদের নকশাগুলোর অনুমোদন করে। এক গম্বুজ বিশিষ্ট পরিবেশ বান্ধব ক্যামব্রিজ ইকো মসজিদ নির্মানে ব্যবহার করা হয় ইট, কাঠ ও টাইলস।
