আসামে ৩১ বাংলাদেশি আটক
প্রকাশিত হয়েছে : ১০:২৯:২৭,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০১৮ | সংবাদটি ৪৬১ বার পঠিত
ভারতের গৌহাটি রেলস্টেশনে সোমবার ৩১জন বাংলাদেশিকে আটক করেছে বলে দাবি জানায় আসাম পুলিশ। আটককারীদের মধ্যে ১০ জন পুরুষ, আটজন নারী ও বাকি ১৩ জন শিশু বলে জানা যায়।
আসাম পুলিশ জানায়, আটককারীরা বিগত ৩ বছর ধরে ব্যাঙ্গালুরুতে কাজ করে আসছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ার বরাত দিয়ে জানা যায়, পুজো উপলক্ষ্যে তারা আগরতলা হয়ে বাংলাদেশে ফেরত আসার পরিকল্পনা করছিল। এ সময় গৌহাটি রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে তাদের আটক করা হয়। পুলিশ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে।
তবে আটকৃতরা বাংলাদেশের কোন এলাকার বাসিন্দা, সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।
গতমাসেও ৩জন বাংলাদেশিকে ভারতের আসামে অবৈধভাবে প্রবেশের জন্য আটক করা হয়।
মানবজমিন
