ইছামতি ডিগ্রী কলেজ ২০১১ এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২:৩৮:৪৮,অপরাহ্ন ১৪ মে ২০২০ | সংবাদটি ২৯২ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
করোনা সংকটে শতাধিক অসহায় পরিবারের মাঝে উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ করেছে জকিগঞ্জের ইছামতি ডিগ্রী কলেজের এইচ.এস.সি ২০১১ ব্যাচের শিক্ষার্থীরা। ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানে বিভিন্ন এলাকার শতাধিক অসহায় এবং মধ্যবিত্ত পরিবারের মাঝে বুধবার এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুল্লাহ বাহার। তিনি বলেন দেশের এই দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইছামতি ডিগ্রি কলেজের ২০১১ ব্যাচের সকল ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও যেন তাদের এই সাহায্যের ধারাবাহিকতা বজায় থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় সুহেল আহমদ,অপু দাস পুলক, কামরুল সলাম, জাকির হোসাইন, কামিল আহমদ, মুকিত আহমদ,আরাফাত আহমদ,কাজী জুবের আহমদ, ছাদ উদ্দিন, সুজিত বিশ্বাস উপস্থিত ছিলেন।
