উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১২:০৩:৩৮,অপরাহ্ন ১২ আগস্ট ২০১৬ | সংবাদটি ৭০২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করেছে জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। আজ বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ বাজারে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা মো: আকরাম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও পৌর মেয়র হাজী খলিল উদ্দিন, ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সোনা মিয়া, চান মিয়া, ফজলুর রহমান, শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ জি বাবর ও সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু প্রমূখ।

