এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ১১:৩২:৫১,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়:
অংশগ্রহণের যোগ্যতা: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে যারা সর্বোচ্চ ০২ (দুই) বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারা এই পরীক্ষায় অংশ নিতে পারবে।
ফরম পূরণ: ইচ্ছুক শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করে যথাসময়ে ফরম পূরণ করতে বলা হয়েছে।
পরীক্ষার সময়সূচি: আগামী ০১/১২/২০২৬ খ্রি. থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি পরবর্তীতে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হয়।
