কসকনকপুরের প্রবীণ দলিল লেখক আব্দুস শাকুরের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৫:০৩:০১,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪২৫ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের খোজারমহল্লা নিবাসী, প্রবীণ দলিল লেখক আব্দুস শাকুর মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী….রাজিয়ুন। তিনি দীর্ঘদিন থেকে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত রোগ সহ বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে ৭ছেলে, ২মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বিকেলে মরহুমের জানাযা স্থানীয় মহল্লার মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় এলাকার সর্বস্থরের বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।জানাযায় ইমামতি করেন মরহুমের স্বজন মাওলানা আবুল হোসেন। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এদিকে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র সদস্য ও আরটিভি’র সিলেট প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদের পিতা আব্দুস শাকুরের পিতার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল ও কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
