কানাইঘাট সাতবাঁক ইউপির উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
প্রকাশিত হয়েছে : ১২:০১:৩৯,অপরাহ্ন ১১ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৫৫ বার পঠিত
কানাইঘাট সংবাদদাতা: কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বুধবার নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন প্রার্থীদের উপস্থিতিতে তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন।
এতে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম (চশমা), সাবেক ইউপি সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মইন উদ্দিন মনই (আনারস), সাবেক কুয়েত প্রবাসী ইঞ্জিনিয়ার আব্দুন নূর (মটর সাইকেল) প্রতীক পেয়েছেন।
২৫ জুলাই সাতবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ উক্ত পদ থেকে পদত্যাগ করে কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষনা করা হয়। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তপশীল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

