ক্রাইস্টচার্চে মসজিদে হামলা: যা ঘটলো সারাদিন
প্রকাশিত হয়েছে : ৯:৩৫:১৬,অপরাহ্ন ১৫ মার্চ ২০১৯ | সংবাদটি ৩৮০ বার পঠিত
নিউজিল্যান্ডের ক্রাইস্ট-চার্চের অন্তত দু’টি মসজিদে গোলাগুলি হয়েছে। নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দল ঐ সময় মসজিদে গিয়েছিল এবং ঠিক যখন হামলার ঘটনাটি ঘটে তারা মসজিদের ভেতর প্রবেশ করতে যাচ্ছিল। তবে ক্রিকেটাররা সবাই সুস্থ আছেন
সার সংক্ষেপ
- নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন হামলায় ৪৯ জন মারা গেছে। ২০ জনেরও বেশি গুরুতর আহত।
- নিহতদের মধ্যে অন্তত ৩ জন বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের জন্য নিযুক্ত বাংলাদেশ দূতাবাস
- এছাড়াও অন্তত পাঁচজন বাংলাদেশী আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বলেছেন এই ঘটনা তাঁর দেশের ইতিহাসের ‘অন্ধকারতম অধ্যায়’গুলোর একটি।
- পুলিশ বলছে এখন পর্যন্ত এক নারীসহ অন্তত চারজন তাদের জিম্মায় রয়েছে
- পরবর্তী ঘোষণা আসা না পর্যন্ত ঐ এলাকার সব মসজিদ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ
- বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা নিরাপদ আছেন। বাতিল করা হয়েছে ১৬ই মার্চ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট
- আগামীকাল (শনিবার) দেশে ফেরত আসবে বাংলাদেশ ক্রিকেট দল।

ক্রাইস্টচার্চ হামলা সম্পর্কে সবশেষ যা জানা গেছে