চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১২ আগস্ট
প্রকাশিত হয়েছে : ৯:০১:০৮,অপরাহ্ন ০২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮০ বার পঠিত
আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ৩ আগস্ট জিলহজ মাস শুরু হবে। সে হিসাবে এবার ঈদুল আজহা ১২ আগস্ট সোমবার অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সূত্র এ খবর নিশ্চিত করেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সারা দেশ থেকে চাঁদ দেখাসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে কমিটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে ১১ আগস্ট। আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।
