জকিগঞ্জ ইউপি সচিবের ইন্তেকাল, জানাযা বুধবার সকাল ১০টায়
প্রকাশিত হয়েছে : ৩:৩১:৫৯,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪০২ বার পঠিত

জকিগঞ্জ বার্তা
জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব মো.আব্দুল্লাহ(৩৫) হৃদরোগে মঙ্গলবার বেলা আড়াইটায় সিলেটের একটি হাসপাতালে মারা গেছেন। ইন্নালিল্লাহি—-রাজিউন। তিনি উপজেলার খলাছড়া ইউনিয়নের ঈদগাহ বাজার এলাকার শেখপাড়ার গ্রামের বাসিন্দা। দুই কন্যা সন্তানের জনক মরহুম আব্দুল্লাহর জানাযার নামাজ বুধবার সকাল ১০টায় ঈদগাহ বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। সদালাপি, সৎ নিষ্টাবান এ তরুণ ব্যক্তির ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
