জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমানের বিদায় ও নবাগত ওসিকে বরণ
প্রকাশিত হয়েছে : ৮:২৬:৫৮,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৬ | সংবাদটি ২১৩৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, শিক্ষানুরাগী ব্যক্তিদের উপস্থিতিতে জকিগঞ্জ থানা প্রশাসনের পক্ষ থেকে ওসি মো: সফিকুর রহমান খানঁকে বিদায় ও নবাগত ওসি হাবিবুর রহমান হাওলাদারকে বরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে থানা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন এস আই সৈয়দ ইমরোজ তারেক। বক্তব্য দেন পৌর মেয়র হাজী খলিল উদ্দিন, বিদায়ী ওসি মো: সফিকুর রহমান খান, নবাগত ওসি হাবিবুর রহমান হাওলাদার, বর্তমান (ওসি) মো: সওকত হোসেন, ৪নং খলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমদ, প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, এস আই আতিকুল হক, এ এস আই আবুল কাশেম প্রমূখ।

