জকিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে নৌকা সমর্থক গোষ্টির শুকরানা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২:৪২:৪৯,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৯ | সংবাদটি ৪৭১ বার পঠিত
জকিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বিলেরবন্দ গ্রামে নৌকা সমর্থক গোষ্টির শুকরানা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ঠ মুরব্বী আলহাজ্ব হেলাল আহমদ। পৌর যুবলীগ নেতা ছুফান আহমদ, বঙ্গবন্ধু যুব পরিষদ পৌর শাখার সভাপতি রেজাউল ইসলাম রাজু ও উপজেলা ছাত্রলীগ নেতা হোসেন আহমদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য দেন পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক আজমল হোসেন, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: আছদ্দর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসান আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, বিশিষ্ঠ মুরব্বী মো: খছরু মিয়া, বটল মিয়া, আফতার আলী। বক্তব্য দেন বঙ্গবন্ধু যুব পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক আরাফাত আহমদ নাইফ, যুবলীগ নেতা সাজু আহমদ, জুমেল আহমদ, ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুস শহীদ, যুবলীগ নেতা আব্দুস ছামাদ, ওয়েছ আহমদ, সালাম আহমদ, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, আমিন আহমদ প্রমূখ।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না।
বক্তারা বলেন এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে নৌকার পক্ষে নিরংকুশ বিজয় অর্জন হয়েছে। এ বিজয় উন্নয়ন, অগ্রগতি আর সফলতার। সারা দেশের উন্নয়নের জন্য সারা বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি হবে বলে দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা সভার আয়োজক জুমেল, রাজু, ছুফান আহমদ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি

