জকিগঞ্জ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১২:২০:৫৭,অপরাহ্ন ২৫ মে ২০২২ | সংবাদটি ৭৯৪ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে মাদক মামলায় আড়াইবছরের সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন (৩৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার বীরশ্রী ইউনিয়নের কাদিপুর গ্রামের আব্দুল করিম ও জামিলা বেগমের ছেলে। পুলিশ জানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনের নির্দেশনায় মঙ্গলবার রাতে এএসআই হরিধন দেবনাথের নেতৃত্বে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছেন।
